ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বঙ্গবন্ধু ভারতীয়দের কাছে একজন বীর : নরেন্দ্র মোদি

ads

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এক টুইট বার্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সকল ভারতীয় নাগরিকের কাছে একজন বীর বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে মোদি জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে অংশ নিতে বাংলাদেশে সফর করতে পারাটা তার জন্য সম্মানের। খবর হিন্দুস্তান টাইমস।


টুইট বার্তায় মোদি বলেন, ‘মানবাধিকার এবং স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। তিনি সকল ভারতীয় নাগরিকের কাছেও একজন বীর।’


তিনি আরও বলেন, ‘চলতি মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারাটা আমার জন্য সত্যিই সম্মানের বিষয়।’

ads
ads
ads

Our Facebook Page